সংগৃহীত
খেলা

মেসি ও রোনালদোর মধ্যে দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে চলছে দ্বৈরথ। পর্তুগিজ সুপারস্টার মনে করেন এই লড়াই এখন শেষ হয়েছে। রোনালদো নিজের দেশের সংবাদমাধ্যম ‘রেকর্ড’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন।

আরও পড়ুন: বিপিএল খেলতে আসছেন বাবর

তিনি জানান, 'আমি বিষয়টি এভাবে দেখি না। ২ জনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে। এটা ভালোই ছিল, দর্শকেরা পছন্দ করতো। রোনালদোকে যারা পছন্দ করেন তাদের মেসিকে ঘৃণা করতে হবে না। আমরা ভালো করেছি, ফুটবলের ইতিহাস পাল্টেছি। গোটা বিশ্বে আমাদের সম্মান করা হয় ও এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মেসির সাথে লড়াইয়ের মাত্রাটা বাড়ে। দুজনেই ক্যারিয়ারে ৮০০ শোর উপরে গোল করেছেন। জিতেছেন অসংখ্যা শিরোপা দলের হয়ে। ব্যক্তিগত পুরস্কারেও তাদের লড়াইটা জমেছিলো বেশ। মোট ১২ বার ব্যালন ডি’অর ভাগ করে নিয়েছেন।

আরও পড়ুন: ব্যাটিং বিপর্যয়ে হারল বাংলাদেশ

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে মুখোমুখি লড়াইটা তেমন দেখা যায়নি। তাদের সমর্থকদের মাঝে এখন রয়েছে সেই আমেজ। এখনো ভক্তরা সময় পেলে কে সেরা তর্কে মাতেন। পর্তুগিজ সুপারস্টার ২ তারকা একে অপরকে সম্মান করেন বলে জানিয়েছেন।

রোনালদো জানান, 'সে তার পথ অনুসরণ করেছে আমি আমারটা করেছি। সেটা ইউরোপের বাইরে হলেও সমস্যা নেই কারণ সে তার জায়গায় ভালো করছে আমিও আমার জায়গায় ভালো করছি। আমি আসলে প্রতিদ্বন্দ্বিতাকে ওভাবে দেখি না।

আরও পড়ুন: ১৯৩ রানে অলআউট বাংলাদেশ

এছাড়া তিনি আরও বলেন, আমরা অনেকবারই মঞ্চ ভাগ করেছি। সেটা প্রায় ১৫ বছর। আমরা বন্ধু তা বলছি না। কখনো তার সাথে ডিনার করতে বসিনি। পেশাদার দৃষ্টিকোণ থেকে আমরা সহকর্মী ও একে অপরকে সম্মান করি।'

২ জনেই ইউরোপ ছেড়েছেন, মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে আর রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা