সংগৃহীত
খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এবারের এশিয়া কাপে সাকিব আল হাসান এ নিয়ে টানা ৩ ম্যাচে টস জিতলেন। বাংলাদেশের এ অধিনায়ক ৩ বারই শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন। টিম টাইগার্স সুপার ফোরের ১ম ম্যাচে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও প্রথমে ব্যাট করবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আরও পড়ুন: টিকে থাকতে আফগানদের লক্ষ্য ২৯২

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন রয়েছে। নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন লিটন দাস।

অন্যদিকে, পাকিস্তান ১ দিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে। স্বাগতিকদের একাদশেও আছে পরিবর্তন। ফাহিম আশরাফ বাদ গেছেন মোহাম্মদ নেওয়াজ। এ স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদশে সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ এক আসর বিরতি দিয়ে আবারও এশিয়া কাপের সুপার ফোরে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের ১ম ম্যাচে হারের পর সুপার ফোরে খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। আফগানিস্তানকে গ্রুপ পর্বের ২য় ম্যাচে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ২য় পর্ব নিশ্চিত করে টাইগাররা।

আরও পড়ুন: শান্তর এশিয়া কাপের স্বপ্ন শেষ

স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আগের ম্যাচে মেইক শিফট ওপেনার হিসেবে খেলতে নেমে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন। প্রশ্ন হলো আজও কি ওপেনিং করবেন মিরাজ? অফিশিয়াল টিম শিট হিসাবে ওপেনিংয়ে রাখা হয়েছে তাকেই। লিটন দলে ফিরলেও তাকে রাখা হয়েছে ৩ নম্বরে।

পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও ২ দলের সর্বশেষ ৫ ওয়ানডের হিসাব বাংলাদেশের পক্ষে। ৫ ম্যাচের ৪টিতে জিতেছে বাংলাদেশ। হার শুধু লর্ডসে ২০১৯ বিশ্বকাপে ২ দলের সর্বশেষ ম্যাচে। গত ৪ বছরে ওয়ানডের বাংলাদেশ যেমন এগিয়েছে, পাকিস্তানও চলেছে দুর্বার গতিতে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়েই এখন তারা ১ নম্বর দল। নিজেদের সর্বশেষ ১০ ওয়ানডেতে হার মাত্র ১টিতে।

আরও পড়ুন: নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা