খেলা
ভূমিকম্পে নিহতদের স্মরণ

খুলনার সংগ্রহ ১১৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। টস জিতে প্রথমে ব্যাট করে খুলনার সংগ্রহ মাত্র ১১৩ রান।

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দু’দলের ক্রিকেটাররা। এরপরই শুরু হয় এই ম্যাচ। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে দূর্ঘটনায় হৃদয়স্পর্শী বিভিন্ন ঘটনার ছবি। পাশাপাশি ভেসে উঠে বার্তা, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগতে থাকে খুলনার ব্যাটাররা। দলীয় ২১ রানের মাথায় বিদায় নেয় তাদের প্রথম তিন ব্যাটার। মুনিম শাহরিয়ার, এন্ড্রু বালবার্নি ও অধিনায়ক শাই হোপ ফিরে যান যথাক্রমে ৩,৭ ও ৯ রান করে। এরপর মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী সাময়িক চাপ সামাল দেয়ার চেষ্টা করেন।

কিন্তু দলীয় ৩৫ রানের মাথায় ১২ রান করে সাজঘরের পথ ধরেন ইয়াসির। ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি সাব্বির রহমান ও সাইফউদ্দিন। দুজনই বিদায় নেন মাত্র ৬ রান করে। এরপর দলীয় ১০৮ রানে বিদায় নেন জয়। তিনি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান ।

শেষ দিকে নাহিদুল ইসলাম খেলেন ২২ রানের একটি ইনিংস। জয় ও নাহিদুলের ব্যাটেই মুলত একশো পেরোয় খুলনার স্কোর। শেষ ওভারের দ্বিতীয় বলে বিদায় নেন নাহিদুল। নাসুম আহমেদ ও ভ্যান ম্যাকরিন ১ রান করে থাকেন অপরাজিত। নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার স্কোর দাড়ায় ৮ উইকেটের বিনিময়ে ১১৩ রান।

আরও পড়ুন: পাসের হারে মেয়েরা এগিয়ে

সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ২ টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও রুবেল হোসাইন।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা