খেলা

ভুটানকে গুড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে ৫-০ গোলে ভুটানকে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। তবে দাপুটে জয়ে ফেবারিট হিসেবেই ফাইনালে উঠে গেছে লাল-সবুজের দল।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলবে। নেপাল ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে ফাইনাল খেলবে। ভারতের ফাইনালের সম্ভাবনা টিকে ছিল ভুটানের ওপর। ভুটান বাংলাদেশকে হারালেই কেবল ভারত ফাইনাল খেলতে পারতো৷

বাংলাদেশের ৫ গোলে তিনটি করেছেন অধিনায়ক শামসুন্নাহার। দুটি করেছেন আকলিমা খাতুন। রিপা পেনাল্টি মিস না করলে গোলের ব্যবধান আরো বড় হতে পারতো স্বাগতিক মেয়েদের।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত কারাগার, ২০ আইএস উধাও

২২ মিনিটে বাংলাদেশের প্রথম গোলের মূল উৎস অধিনায়ক শামসুন্নাহারই। প্রায় মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে ভুটানের দুই ডিফেন্ডারকে বক্স থেকে আকলিমার দিকে কাছে বল পাঠান বাংলাদেশ অধিনায়ক। মাটি কামড়ানো শটে বল জালে পাঠান আকলিমা। সাত মিনিট পর উন্নতি খাতুনে কর্নার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন লাল-সবুজ অধিনায়ক।

৫৩ মিনিটে স্বাগতিকদের তৃতীয় গোলের আনন্দে ভাসান অধিনায়ক। মাঝমাঠ থেকে রিপার বাড়ানো বলে নিপুণ ক্ষিপ্রতায় গায়ে লেগে থাকা ভুটানি ডিফেন্ডারকে হার মানান শামসুন্নাহার। সামনে এগিয়ে এসেছিলেন ভুটানি গোলরক্ষক, তাঁকে এগিয়ে আসতে দেখে আড়াআড়ি শটে বলকে জালে পাঠান বাংলাদেশ অধিনায়ক।

আরও পড়ুন: র‌্যাপিড পাসে চড়া যাবে নগর পরিবহনে

দুই মিনিটের ব্যবধানে ভুটানের জালে দুইবার বল ঠেলেন আকলিমা খাতুন ও শামসুন্নাহার। ৬০ মিনিটে আইরিন খাতুনের পাস ধরে একক দক্ষতায় নিজের দ্বিতীয় গোল করেন আকলিমা। পরের মিনিটে প্রায় একই রকম আক্রমণ থেকে হ্যাটট্রিক তুলে নেন শামসুন্নাহার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা