খেলা

দেশে ফিরলেন সাকিব

স্পোর্ট ডেস্ক : সৌদিতে ওমরাহ শেষ করে দেশে ফিরেছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালেই রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।

আরও পড়ুন: বর্ণবাদের শিকার ভিনিসিয়াস

সিলেট পর্ব শেষে ঢাকায় বিপিএলের শেষ পর্বও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঢাকায় শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৪ ফেব্রুয়ারি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাকিবের ফরচুন বরিশাল। ওই ম্যাচেই মাঠে নামার কথা রয়েছে তার।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স ম্যাচটি খেলেই ওমরাহ করতে রওনা হন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। হঠাৎ করেই তিনি ওমরাহ করতে সৌদি আরব চলে গিয়েছিলেন। সূচিতে ৭ তারিখের আগে বরিশালের কোনো ম্যাচ নেই। এই ফাঁকে ওমরাহ করতে চলে যান বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক।

আরও পড়ুন: দুই কিংবদন্তির জন্মদিন আজ

এবারের বিপিএলে দারুন ফর্মে আছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১০ ম্যাচে ৩৪৭ রান করে তৃতীয় অবস্থানে আছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা