সংগৃহীত ছবি
জাতীয়

ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে ড. ইউনূসের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদায়ী সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: জনগণকে নিপীড়নে ডিসিদের ব্যবহার করেছে

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত বলেন, তার ৪ বছরের মেয়াদে ঢাকা-ভুটান সম্পর্ক আরও গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সম্ভাবনা অনুসন্ধানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে। ভুটানি বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামের নির্দিষ্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

রিনচেন কুয়েন্টসিল বলেন, আমরা শিগগির এটি চালু করতে আশাবাদী। ভুটানি বিনিয়োগকারীরা এখানে উৎপাদিত পণ্য ভুটানসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করবেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি অন্যতম।

এ সময় অধ্যাপক ইউনূস দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা