সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে খাগড়াছড়িতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

আরও পড়ুন : চাটমোহরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শনিবার (১৪ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।

আরও পড়ুন : তুলা চাষে সফল হওয়ার স্বপ্ন

এসময় উপস্তিত ছিলেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা, বন বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশকে মেধাশুন্য করার উদ্দেশ্যে স্থানীয় কুচক্রীদের সহায়তায় একযোগে সারাদেশে প্রথমশ্রেণীর বুদ্ধিবৃত্তিকদের হত্যা করেছিলো। স্বাধীনতা যুদ্ধের ৫৩ বছর পেরিয়ে গেলেও এদেশের মানুষ তাদের অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস, তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে তাদের স্মৃতি অক্ষুন্ন রাখতে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা