সংগৃহীত ছবি
সারাদেশ

ভারত থেকে ট্রেনে এলো আলু

জেলা প্রতিনিধি : ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু এসেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ট্রেনে করে এ আলু আমদানি করা হয়। প্রতিকেজি আলুর আমদানি মূল্য পড়েছে ২৭ টাকা ৬০ পয়সা।

আরও পড়ুন : কবি হেলাল হাফিজ আর নেই

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে খালাস করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : একদিনে প্রাণ গেল আরও ৪ জনের

আমদানিকারকের প্রতিনিধিত্ব করছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্স। তারা বেনাপোল বন্দর থেকে পণ্যচালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্কভবনে দাখিল করবেন।

সিঅ্যান্ডএফ প্রতিনিধি নাজমুল আরেফিন জনি জানান, ভারত থেকে ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল শুল্কভবনে কাগজপত্র দাখিল করা হবে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন নাসার প্রধান নভোচারী

তিনি আরও জানান, কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া বন্দর ঘাটে খালাস করা হবে। নওয়াপাড়া থেকে এসব আলু ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা