সংগৃহীত ছবি
সারাদেশ

১৩ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এর ফলে ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

তার আগে বৃহস্পতিবার সকাল-দুপুর ১২টা পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আল-মুসলিম, নাসা, নিউ এইজ, ডেকোসহ মোট ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকরা জানান, বিগত কয়েক বছর পোশাক শিল্পখাতে বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হতো। তবে শ্রমিকরা ১৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কাছে দাবি জানান। এ সময় সরকারের পক্ষ থেকে ৪ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু শ্রমিকদের কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, দেশে আগে শ্রমিকদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি করা হতো। এ সময় সরকার আরও ৪ শতাংশ বাড়ানোর সিন্ধান্ত নিয়েছে। এতে করে মোট ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি পাবে শ্রমিকদের। তবে শ্রমিকদের দাবি ১৫ শতাংশ। কিন্তু অনেক কারখানায় শ্রমিকপক্ষ সরকার ঘোষিত বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা না দেওয়ার কারণেই অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে, মালিকপক্ষ কারখানায় এই ঘোষণা দিলেই সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, আজ ১৩ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ১০টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রেখেছে। এছাড়াও আরও ৩টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে তারা আন্দোলন করলে ঐ সময় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা