সংগৃহীত ছবি
সারাদেশ

চাটমোহরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে জালসায় গিয়ে নিখোঁজ কল্পনা খাতুন (৯) নামে ১ শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু

নিহত শিশু, উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। তিনি চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় র্শ্রেনীর ছাত্রী ছিল।

পুলিশ ও স্বজনরা জানায়, শিশু কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। এরপর শনিবার সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে অর্ধউলঙ্গ অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এর পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা