বাংলাদেশ ফুটবল দল
খেলা

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে এনে দিয়েছে সুখবর। ফিফার প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সাফের ফাইনালে খেলার সুযোগ ছিলো বাংলাদেশের। কিন্তু নেপালের সঙ্গে ১-১ গোলে ড্রতে স্বপ্ন পূরণ হয়নি। যদিও মালদ্বীপের প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু, এরপর শক্তিশালী ভারতের সঙ্গে ড্র। তারই প্রভাব পড়ে ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে। বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। আগের ১৮৯ নম্বর থেকে উপরে উঠে লাল-সবুজের দলের অবস্থান এখন ১৮৭ নম্বরে।

তবে উন্নতি হয়েছে ফ্রান্স ও ইতালির। এবারের আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। চ্যাম্পিয়ন ফ্রান্স একধাপ এগিয়ে রয়েছে তৃতীয় স্থানে। তাদের মতো একধাপ এগিয়ে ইতালি ঠিক পরের অবস্থানে। আর এই দুই দলের উন্নতিতে দুই ধাপ নিচে নেমে ইংল্যান্ডের অবস্থান এখন পাঁচ নম্বরে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা