খেলা

বিরক্ত কোম্যান

ক্রীড়া ডেস্ক: ক্যাম্প ন্যু‌'তে চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে দিনামো কিয়েভের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা। বুধবার (২০ অক্টোবর) ম্যাচে বেশ অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সার খেলোয়াড়রা। এত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় বিরক্ত কাতালান ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যান।

দিনামো কিয়েভের বিপক্ষে ৩৬ মিনিটে জেরার্দ পিকের গোলই ব্যবধান গড়ে দেয় দুই দলে মাঝে। তবে সে ম্যাচে বেশ অনেক গোলের সুযোগ পায় কুতিনহো, আগুয়েরো, ফাতিরা। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথমবার মাঠে নামা আগুয়েরোও নিজেকে মেলে ধরতে পারেনি। নিজ মাঠে এমন সুযোগ মিস করায় এক প্রকার চটেছেন বার্সা কোচ।

সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, বিরতির পর আমরা তিনটি পরিষ্কার সুযোগ তৈরি করেছিলাম। আমরা এত সুযোগ নষ্ট হতে দিতে পারি না। আমরা প্রাণবাজি রেখে খেললাম, কিন্তু সুযোগগুলো ভেস্তে যেতে দিলাম।

দলের ভাগ্য ভালো বলে সে ম্যাচে পার পেয়ে গেছে বলে মনে করেন কোম্যান।

কোম্যান বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, আমরা রক্ষণে নিখুঁত ছিলাম। আমরা কিয়েভের ওপর আধিপত্য করেছি, কিন্তু অবশ্যই আগেই আমাদের খেলাটার শেষ টেনে দেওয়া উচিত ছিলো। এক ঘণ্টা পর আমাদের উচিত ছিলো ৩-০ বা ৪-০ গোলে এগিয়ে যাওয়া।

চোট কাটিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরেছে আনসু ফাতি। তাকে বরং প্রশংসায় ভাসিয়েছেন বার্সা কোচ। কোম্যান বলেছেন, ‘ফাতির সুযোগ নষ্ট করা দেখলেই বোঝা যায় এখনও তার কমতি আছে এবং এটা স্বাভাবিক। বুঝতে হবে, সে দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিল এবং তার সময় প্রয়োজন। তা ছাড়া আগামী ৩১ অক্টোবরে তার বয়স হবে ১৯ বছর।

মেসি যে শূন্যতা রেখে গেছে, সেটা ফাতি পূরণ করবে, এমনটা চাওয়া ঠিক না। আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, আলৌকিক কিছু আশা করা উচিত না। নিজেকে ফিরে পাওয়ার জন্য ফাতির আরও সময় দরকার, এখনও তার বয়সই ১৯ বছর হয়নি।

আগামী ২৪ অক্টোবর এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে কোম্যানের দল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা