খেলা

আইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল চালু হবার পর থেকে আট দল অংশগ্রহণ করলেও আগামী বছর থেকে নতুন দুই দল যুক্ত হবে। এজন্য দরপত্র আহবান করেছে ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই)।

নতুন খবর হলো আইপিএলে দল নেবার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানী গ্লেজার ফ্যামিলি, যারা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও মালিক।

সেজন্য বিসিসিআইয়ের কাছ থেকে একটি বেসরকারি ফার্মের মাধ্যমে ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) নিয়েছে গ্লেজার পরিবার।

আইপিএলে নতুন দুটি দল নিতে উঠে পড়ে লেগেছে বড় কোম্পানিগুলো। আগ্রহী ক্রেতার সংখ্যা অনেক। যেখানে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে আগ্রহীদের। দল কিনতে ইচ্ছুক হলে বিড করতে প্রত্যেক দলের জন্য গড়ে ৩০০০ কোটি টাকার ভিত্তিমূল্য অথবা ২৫০০ কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তির হিসেব জমা দিতে হবে।

আইপিএল গভর্নিং বডির এক কর্মকর্তা বলেছেন, আইপিএলের নিয়মানুযায়ী সকল শর্তগুলো পূরণ করতে পারলে যেকোনো বিদেশি বিনিয়োগকারী বিড জমা দেওয়ার যোগ্য।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা