মাহমুদউল্লাহ
খেলা

মাহমুদউল্লাহর পর বিদায় নিলেন সোহান-আফিফ

বাংলাদেশের বিপক্ষে তাদেরকে দেখা গেছে বেশ কিছু মিস ফিল্ডিং করতে। তবে, একটি ক্যাচও ছাড়তে দেখা যাচ্ছে না দলটির ফিল্ডারদের। মোটামুটি কঠিন ক্যাচগুলোও তালুবন্দী করে ফেলছেন তারা।

এই যেমন মুশফিকুর রহীমের ক্যাচ। সিমন আতাইয়ের বলে ডিপ স্কয়ার লেগে খেললেন মুশফিক। বলটি খুব বেশি উপরেও উঠলো না। কিন্তু সোজা চলে গেলো ফিল্ডারের হাতে। দ্বিতীয় প্রচেষ্টায় বলটি তালুবন্দী করে ফেললেন হিরি হিরি। ৮ বলে মাত্র ৫ রান করে ফিরে গেলেন মুশফিকুর রহীম।

শুধু মুশফিকুর রহীম কেন, সাকিব আল হাসানের ক্যাচ যেভাবে ধরলেন চার্লস আমিনি, তাকে রীতিমত বিস্ময়কর বলাই স্রেয়। আসাদ ভালার বল লং অনে তুলে খেললেন সাকিব। দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে আমিনি যেভাবে ক্যাচটি লুফে নিলেন, তা রীতিমত বিস্ময়কর। ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হলেন সাকিব। ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ১৯.৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৭ ।


সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা