মাহমুদউল্লাহ
খেলা

৫০ রানে বিদায় মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্কঃ দলীয় ১৭.২ ওভারে ১৪৪ রানে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৮ বলে ৫০ রান করে ফিরে গেলেন তিনি। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫০।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে আজও জয়ের বিকল্প নেই বাংলাদেশের। টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনিত টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের।

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সঙ্গে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।

কারণ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক ওমান। তাই রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চল যাবে ওমান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা