সংগৃহীত ছবি
খেলা

আবারও নাম্বার ওয়ান সাকিব

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগেই টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব আল হাসান। তবে শীর্ষস্থান পুনরুদ্ধারে বেশি সময় অপেক্ষা করতে হলো না সাকিবকে। ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে হারানো জায়গা ফিরে পেলেন সাকিব।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব।

২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব। মাত্র এক পয়েন্ট কম অর্থাৎ ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। তিনে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির নামের পাশে আছে ২১২ রেটিং পয়েন্ট। এ ছাড়া ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

আরও পড়ুন : আফগানদের উড়ন্ত সূচনা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। বড় ব্যবধানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ম্যাচটিতে বল হাতে ২২ রানে ২ উইকেট শিকার করলেও ব্যাট হাতেকোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন হাসারাঙ্গা।

এদিকে, এখনো বিশ্বকাপ শুরু হয়নি বাংলাদেশের। আগামী শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে নাজমুল-সাকিবরা।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ :

সাকিব আল হাসান (২২৩ রেটিং)
ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২২ রেটিং)
মোহাম্মদ নবি (২১২ রেটিং)
সিকান্দার রাজা (২১০ রেটিং)
মার্কাস স্টয়নিস (২০৪ রেটিং)

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা