খেলা

টাইগারদের অভিনন্দন ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়া প্রতিবেদক: আনন্দে ভাসছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সেই স্রোতে যুক্ত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮৪ রানে জিতে সুপার টুয়েলভে বাংলাদেশ।

এটি টি-টোয়েন্টিতে এটি টাইগারদের সর্বোচ্চ রানের জয়। এ কীর্তিতে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন

পিএনজির বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়ায় সাকিব আল হাসানকেও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাপুয়া নিউগিনির বিপক্ষে সর্বোচ্চ রানের জয় পেয়েছে বাংলাদেশ। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমি আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রতিপক্ষকে ১৮২ রানের টার্গেট দিয়ে আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন সাকিব আল হাসান। ৯ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। বল হাতে নিয়েই আসাদ ভালার উইকেট তুলে নেন তিনি। ওই ওভারে সাকিব নেন সিমন আতাইয়ের উইকেটও। শূন্য রানেই ফিরে যান আতাই। সেসে বাউকেও নাঈমের ক্যাচ বানান সাকিব। এরপর দশম ওভারে মেহেদী হাসান তুলে নেন নরম্যান ভানুয়ার উইকেট।

পিএনজির মাত্র দুজন ব্যাটার দশের ঘর পেরুতে সক্ষম হন। চাঁদ সোপার ১১ ও কিপলিন দোরিগা ৪৬ রান করেন। সোপারকে ফেরান সাইফ। এর আগে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে অর্ধশতক তুকে নিয়েছেন তিনি। এরপরই আউট হয়েছেন ডামিয়েন রাভুর বলে।

সাকিব ফিরে গেলে ৫০ রান করতে তিনি ৩টি চার ও সমানসংখ্যক ছয়ও হাঁকিয়েছেন। সাকিব ৩৭ বলে ৩ ছয়ে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। শেষ দিকে দুটি ক্যামিও ইনিংস আসে আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে। ১৪ বলে ৩ চারে ২১ রান করেন আফিফ। সাইফ ৬ বলে তিন শ'র বেশি স্ট্রাইকরেটে করেন ১৯ রান। পাপুয়া নিউগিনির হয়ে দুটি করে উইকেট নেন কাবুয়া, রাভু, ও আসাদ ভালা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা