খেলা

আম্পায়ারদের ওপর হামলা

ক্রীড়া প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া লিগের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠছে অনেক। এর মধ্যেই রোববার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাওয়ার পথে হামলা হয়েছে আম্পায়ারদের ওপর।

জানা গেছে সাভারে যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ারদের মাইক্রোতে হামলা হয়। আম্পায়ারদের গাড়িতে আটকেও রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ।
আজ (রোববার) সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছিল দুইটি ম্যাচ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। সেক্ষেত্রে টস হওয়ার কথা সাড়ে ৮টায়। তবে নির্ধারিত সময়ে ম্যাচ তো হয়ইনি, টসও হয়নি।

বিকেএসপিতে খেলতে যাওয়া একটি দলের সূত্র থেকে জানানো হয়, আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রো বাসে হামলা হয়। তবে মাইক্রোর পিছনের কাচ ভেঙে গেছে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ম্যাচ অফিশিয়ালদের গাড়ি।

তিনি বলেন, ‘ম্যাচ তো ৯টায় শুরুর কথা ছিল। আমরা তার আগেই পৌঁছে গেছি। তবে আশুলিয়ার দিকে আম্পায়দের মাইক্রো আটকে রাখা হয়। ইট-পাটকেলও মারা হয়েছে বলে খবর পেয়েছি। মাইক্রোর পিছনের কাচ ভেঙে গেছে। এজন্য খেলা শুরু হতে দেরি হচ্ছে। ঘটনার পর আম্পায়াররা এসে পৌঁছেছেন। আধা ঘণ্টা পিছিয়ে ম্যাচ শুরু হবে।’

তবে আরেকটি সূত্র দাবি করছে এই ঘটনায় সাম্প্রতিক বিতর্কের কারণে নয়। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সড়ক অবরোধ করা সাভারের পোশাক শ্রমিকদের বাধার মুখে পড়ে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী বাস। শ্রমিকদের বিক্ষোভের সময় এমন ঘটনা ঘটে।

সনা নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা