সংগৃহীত ছবি
খেলা
মিরপুর টেস্ট

লিড নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরাজ ও জাকেরের ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিডে রয়েছে টাইগাররা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মিরপুরে হানা দেয় বেরসিক বৃষ্টি। এরপর খেলা শুরু হলেও মিরপুরের আকাশ মেঘে ঢেকে থাকায় আলোকস্বল্পতার করণে ৫ ওভার পর আবারও খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। শেষ পর্যন্ত আকাশ পরিষ্কার না হওয়ায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

এতে তৃতীয় দিন শেষে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে এবং ১৬ রানে অপরাজিত রয়েছেন নাঈম। এতে ৮১ রানের লিডে রয়েছে বাংলাদেশ। এখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। আগামীকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা।

আরও পড়ুন : পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। কিন্তু ৭ রানের ব্যবধানে জয় (৪০), মুশফিক (৩৩) এবং লিটনকে (৭) হারায় বাংলাদেশ। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। জাকের ও মিরাজের ৯০ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের বাধা টপকে লিডে পা রাখে বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা