ফাইল ফটো
খেলা

আম্পায়ারিং নিয়ে হবে তদন্ত

নিজস্ব প্রতিবেদক: বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে তুলকালাম ঘটিয়েছেন। এজন্য তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে যে কারণে এই ঘটনার উদ্ভব হয়েছে, এবার তার অনুসন্ধানে নামছে বিসিবি। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে রাগে ফেটে পড়েন সকিব। প্রথমে তিনি লাথি মেরে স্টাম্প ভাঙেন। এরপর তিনটি স্টাম্প তুলে ছুড়ে ফেলেন।

এই ঘটনা নিয়ে শনিবার (১২ জুন) সিসিডিএম চেয়ারম্যান ইনাম আহমেদ এবং টেকনিক্যাল কমিটির সভাপতি জালাল ইউনুসের সাথে সভায় বসেন বিসিবি সভাপতি। সভায় তিনি ঘটনার মূল উৎস সম্পর্কে জানতে চান। তখন আম্পায়ারিং নিয়ে অভিযোগ উঠলে বিসিবি বস তা তদন্তের নির্দেশ দেন। ৩ দিন পর বিসিবির বোর্ড মিটিং আছে। সেই সভার আগেই তদন্তকাজ শেষ করার কথা বলেছেন পাপন। এ উপলক্ষে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে আছেন ইনাম আহমেদ, জালাল ইউনুস, বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল এবং বিসিবির প্রধান ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। ইনাম আহমেদ বলেন, 'বোর্ড সভাপতি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন। উনি এই ঘটনার মূল কারণ জানতে চান। ৩ দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই উনি তদন্ত করতে বলেছেন। আমরা সব ক্লাবের ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে বসব আগামী দুই দিনের মধ্যে। যদি ডিপিএলের খেলার কোনো ইস্যু, পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে আমরা সেটা শুনব।'

তিনি আরও বলেন, আমরা ভালোভাবে লিগ চালাতে চাই। অনেকে অনুরোধ করেছে লিগটা হতে হবে, আমরা অনেক খরচ করে সুন্দর করে লিগটা করছি। আমাদের খেলাগুলো পিচ ভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনেক উন্নতি করা হয়েছে। বোর্ড সভাপতি প্রশ্ন করেছেন, এরকম হলে লিগ চালানোর দরকার কী? আমরা ১৫ তারিখের বোর্ড সভায় রিপোর্ট উনাকে দিতে পারব। বোর্ড সভাপতি আম্পায়ারিং ইস্যু অনেক গুরুত্বের সাথে নিচ্ছেন। তিনি পরিপূর্ণ রিপোর্ট চান, তদন্ত চান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা