খেলা

বিপদ কেটেছে এরিকসেনের

সান নিউজ ডেস্ক: খেলার মাঠে হঠাৎ জ্ঞান হারিয়ে মুখ থুপড়ে পড়ে যান ডেনমার্কের প্লেমেকার ক্রিস্টিয়ান এরিকসেন। প্রতিপক্ষের কারো সঙ্গে সংঘর্ষ তো নয়ই, কারোর স্পর্শও লাগে তার গায়ে। এর ফলে ইউরো ২০২০ এর ‘বি’ গ্রুপে ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলা স্থগিতই ঘোষণা করা হয়।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইটারে লিখেছেন, এরিকসেন এখন বিপদমুক্ত। এরিকসেনের বাবা এই খবর জানিয়েছেন।

এদিকে, বাংলাদেশ সময় রাত একটায় ইউরোতে আজকের দিনের তৃতীয় যে ম্যাচটি হওয়ার কথা ছিল, বেলজিয়াম ও রাশিয়ার মধ্যে সে ম্যাচটি যথা সময়ে শুরু হবে বলে জানিয়েছে উয়েফা।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিবৃতিতে লিখেছে, দুই দলের খেলোয়াড়দের অনুরোধের পর ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে আবার শুরু করার ব্যাপারে সম্মত হয় উয়েফা।

কোপেনহেগেনে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যে শুরু হওয়া ম্যাচের ৪০ মিনিটে মাঠে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। মাঠে প্রায় ১৫ মিনিট চিকিৎসার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উয়েফা তখন ম্যাচ স্থগিত ঘোষণা করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা