খেলা

মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক : ক্রিশ্চিয়ান এরিকসেনের ধাক্কা সামলে যেই না উঠেছে ক্রীড়া বিশ্ব, তখনই আরেক খবর ভেসে এল পাকিস্তান সুপার লিগ থেকে। সতীর্থ মোহাম্মদ হাসনাইনের সঙ্গে ধাক্কা লেগে কনকাশন হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের।

এরপরই বেরিয়ে গেছেন মাঠ থেকে। ম্যাচ চলাকালে আর মাঠে ফেরেননি তিনি।

পেশোয়ার জালমির বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচের তখন সপ্তম ওভারের খেলা চলছে। তখন এক বাউন্ডারি ঠেকাতে গিয়েই সীমানা দড়ির কাছে হাসনাইনের সঙ্গে সংঘর্ষ হয় ডু প্লেসিসের। সঙ্গে সঙ্গে সতীর্থরা দৌড়ে যান তার কাছে।

এরপর অবশ্য নিজ পায়ে হেঁটেই মাঠ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। তবে তার কনকাশন বদলি হিসেবে মাঠে আনা হয় সাইম আইয়ুবকে।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে কনকাশন বদলি করাল ডু প্লেসিসের দল কোয়েটা। এর আগে গেল ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এ ঘটনা ঘটেছিল। সেদিন পেসার মোহাম্মদ মুসার বাউন্সারে কনকাশন হয় দলটির ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। তার বদলি হিসেবে সে ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরস মাঠে আনে পেসার নাসিম শাহকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা