খেলা

ওভারে ৫ ছক্কা হাকালেন জাদেজা!

স্পোর্টস ডেস্ক: চার-ছক্কার ফুলঝুড়ি মানে টি-টোয়েন্টি। সেখানে ব্যাটসম্যানকে 'হিটার' হতেই হবে। ভারতের অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার বেশ ভালোই হিটিংয়ের সামর্থ্য আছে।

রোববার (২৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দেখা গেল সেই বিধ্বংসী মেজাজের জাদেজাকে। চেন্নাইয়ের বিশাল রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২২ রানেই থেমেছে ব্যাঙ্গালোর। চেন্নাই জয় পেয়েছে ৬৯ রানেআর বড় ব্যবধানে।

মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯১ রান করেছে চেন্নাই। এতে ৬২ রানই জাদেজার। আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসিস (৫০)।

তবে শেষ ওভারে হর্ষল প্যাটেলকে জাদেজা যে পিটুনিটা দিয়েছেন, তা দেখে অনেকের ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল কিংবা এবিডি ভিলিয়ার্স বলে ভুলও হতে পারে। ৪ ওভারে ৫১ রান দিয়েছেন বেচারা হর্ষল! এর মাঝে শেষ ওভারেই এসেছে ৩৭ রান!

হর্ষলের করা শেষ ওভারের প্রথম বলটি লং অন আর ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করেন জাদেজা। পরের বল স্লগ করে ছক্কা। পরপর দুই ছক্কা খেয়ে খেই হারিয়ে তৃতীয় বলটি নো বল করে বসেন হর্ষল। কিন্তু তাতেও মুক্তি নেই! বল ডিপ মিড উইকেট দিয়ে ভাসতে ভাসতে চলে যায় সীমানার বাইরে। ফ্রি হিটের বলটিও পুল করে ছক্কা মারেন জাদেজা।

ওভারের চতুর্থ বৈধ বলটিতে ছক্কাবৃষ্টি থামে। আসে ২ রান। কিন্তু পঞ্চম বলে আবারও লং অনের ওপর দিয়ে ছক্কা! শেষ বলটি স্কয়ার লেগ দিয়ে ওড়ান জাদেজা। অল্পের জন্য সেটি মাটি ছুঁয়ে চার হয়ে যায়! অপরাজিত জাদেজার নামের পাশে তখন ২৮ বলে ৬২* রান। এই ইনিংসে তিনি মেরেছেন ৪টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারি। আরেকটুর জন্য ৬ ছক্কা হলো না- এটাই আফসোস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা