খেলা

ড্রয়ের পথে পাল্লেকেলে টেস্ট

ক্রীড়া ডেস্ক : ম্যাড়ম্যাড়ে এক দিনের পর পাল্লেকেলে টেস্ট এগিয়ে যাচ্ছে নিষ্প্রাণ ড্রয়ের দিকে। যেটুকু পাওয়া কেবল দিমুথ করুণারত্নের, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন তিনি, এমন কিছুর অপেক্ষাতেই হয়তো আছেন ধনঞ্জয়া ডি সিলভাও। চতুর্থ দিনশেষে বাংলাদেশের চেয়ে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৯ রানে।

দিমুথ করুণারত্নে ধনঞ্জয়া ডি সিলভার ৩২২ রানের অবিচ্ছিন্ন জুটি চাপে রেখেছে বাংলাদেশকে। তাদের এই জুটির কল্যাণে ড্রয়ের দিকে এগোচ্ছে পাল্লেকেলে টেস্ট। ২৫ চারে ৪১৯ বলে ২৩৪ রান নিয়ে করুণারত্নে ও ২৭৮ বলে ১৫৪ রান নিয়ে ধনঞ্জয়া লঙ্কানদের পক্ষে পঞ্চম দিন শুরু করবেন।

চতুর্থ দিনে লঙ্কানদের একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। এবার নিয়ে টেস্টে চতুর্থবার বাংলাদেশ পুরো এক দিনে কোনও উইকেট পেল না। ২০০৩ ও ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ও ২০০৭ সালে ঢাকায় ভারতের বিপক্ষে এমন দুঃসহ দিন এসেছিল বোলারদের।

তৃতীয় দিন চা বিরতির পর জুটি বাধেন দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। তারপর শুধু হতাশাই উপহার দিয়েছেন তাসকিন-তাইজুলদের।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; বিশ্ব ৪/৯৬)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, ধনঞ্জয়া ১৫৪*)।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা