খেলা

‘আসলে আমি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম’

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের করা ২২১ রানের জবাবে মাত্র ৩১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল । সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ২০২ রান করে ফেলে কলকাতা, ম্যাচ হারে মাত্র ১৮ রানে। এর পেছনে মূল অবদান দুই পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও প্যাট কামিনসের।

শুরুটা করেছিলেন রাসেল। পাওয়ার প্লে'র মধ্যেই ৫ উইকেট পতনের পর পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। দীনেশ কার্তিককে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৩৬ বলে ৮১ রানের জুটি। তবে নিজের কাজ পুরোটা শেষ করতে পারেননি। আউট হয়ে যান ইনিংসের ১২তম ওভারে।

সাজঘরে ফেরার আগে ৩ চার ও ৬ ছয়ের মারে ২২ বলে ৫৪ রান করেন রাসেল। চেন্নাইয়ের বোলার-ফিল্ডারদের মনে কাঁপন ধরাতে সক্ষম হন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আউট হন দৃষ্টিকটুভাবে। তখনও জয়ের জন্য ৫২ বলে ১১০ রান প্রয়োজন ছিল কলকাতার।

ইনিংসের ১২তম নিজের তুরুপের তাসটা খেলেন চেন্নাই অধিনায়ক ধোনি। সবাই যখন অপেক্ষায় ছিলেন আরেক স্পিনার মঈন আলির আক্রমণে আসার, তখন ধোনি বল তুলে দেন বাঁহাতি পেসার স্যাম কারানের হাতে। এমনভাবে ফিল্ড সাজান, যেন ওয়াইড ইয়র্কার করবেন কারান।

কিন্তু বিধিবাম! রাসেলকে ধোঁকায় ফেলে লেগস্ট্যাম্পের ওপর লেন্থ ডেলিভারি করেন কারান। ওয়াইড হবে ভেবে ছেড়ে দেন রাসেল। বল সোজা গিয়ে আঘাত হানে লেগস্ট্যাম্পে, বাজে রাসেলের ৩ চার ও ৬ ছয়ের মারে খেলা ২২ বলে ৫৪ রানের ইনিংসের বিদায় ঘণ্টা।

এমনভাবে আউট হওয়ার পর লম্বাসময় আর ড্রেসিংরুমে ফেরেননি রাসেল। অন্তত চার ওভার পর্যন্ত তাকে চিপকের প্যাভিলিয়নের সিঁড়িতেই বসে থাকতে দেখা যায়। যা রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন জানা যায়নি, সিঁড়িতে বসে থাকার কারণ।

আজ কলকাতার আরেক ম্যাচের আগে সেদিনের ঐ ঘটনা নিয়ে কথা বলেছেন রাসেল। মূলত দলের সতীর্থ সাকিব আল হাসান, ইয়ন মরগ্যান, সুনিল নারিনদের মুখোমুখি হওয়ার সাহস ছিল না বলেই দীর্ঘসময় সিঁড়িতে বসে ছিলেন রাসেল। সেখানে বসেই দেখেছিলেন পরবর্তীতে তোলা প্যাট কামিনসের ঝড়।

কলকাতার ওয়েবসাইটে দেখা সাক্ষাৎকারে রাসেল বলেছেন, ‘আসলে আমি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমার মাথায় আসছিল না আমি কীভাবে ড্রেসিংরুমে যাব, সতীর্থদের চোখে চোখে রাখব। বিশেষ করে যেভাবে বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হলাম; এরপর আমার আসলেই সাহস ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘দেখুন, আমি যখন আউট হলাম, তখনো আমার কাজ শেষ হয়নি। আমি চেয়েছিলাম একদম শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়ে আসতে। যাহোক, শেষমেশ একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু এখন ঠিক আছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা