খেলা

ইতিহাস গড়ে পাল্লেকেলের চূড়ায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ডবুকে বসে গেলো বাংলাদেশ দলের নাম। টেস্ট ক্রিকেটে এই মাঠের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন বাংলাদেশ দলের দখলে। তৃতীয় দিন সকালে রেকর্ডটি নিজেদের করে নিতে একদমই সময় নেননি লিটন দাস ও মুশফিকুর রহীম।

বৃহস্পতিবার আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিন হারিয়ে যায় ২৫ ওভার। না হয় গতকালই রেকর্ডবুকে নাম তুলে ফেলতে পারত বাংলাদেশ। তবে সেদিন না হলেও, আজ দিনের দ্বিতীয় ওভারেই ভারতের করা ৪৮৭ রানের রেকর্ড ভেঙে পাল্লেকেলের মাঠে সর্বোচ্চ রান করে ফেলেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আজ ধনঞ্জয় ডি সিলভার করা প্রথম ওভারেই জোড়া চারের মারে ১২ রান। পরের ওভারের শেষ বলে তিন রান নেয়ার মাধ্যমে ভারতের ৪৮৭ রানকে টপকে যায় বাংলাদেশ।

২০১৭ সালের শ্রীলংকা সফরে পাল্লেকেলে টেস্টে ৪৮৭ রানে অলআউট হয়েছিল ভারত। এতদিন ধরে এই মাঠে এটিই ছিল টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। চার বছর পর পাল্লেকেলেতে প্রথমবারের মতো খেলতে নেমেই রেকর্ডটি নিজের করে নিলো মুমিনুল হকের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলীয় সংগ্রহটা পাঁচশ রানে নিয়ে গেছেন মুশফিক ও লিটন। ইনিংসের ১৬০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ঠিক ৫০০ রান। মুশফিক-লিটনের পঞ্চম উইকেট জুটির সংগ্রহ অবিচ্ছিন্ন ৭৬ রান। ক্যারিয়ারের ২৩তম ফিফটি করে মুশফিক খেলছেন ৫১ রানে, লিটনের নামের পাশে রয়েছে ৪৩ রান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে নাজমুল শান্ত আউট হয়েছেন ৩৭৮ বলে ১৬৩ রানের ইনিংস খেলে। অধিনায়ক মুমিনুল পেয়েছেন দেশের বাইরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা। তিনি আউট হয়েছে ৩০৪ বলে ১২৭ রান করে। এর আগে প্রথম দিন ৯০ রান করে আউট হন তামিম ইকবাল।

পাল্লেকেলেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
১/ বাংলাদেশ - ৫০০/৪* বনাম শ্রীলংকা (২০২১)
২/ ভারত - ৪৮৭/১০ বনাম শ্রীলংকা (২০১৭)
৩/ অস্ট্রেলিয়া - ৪১১/৭ বনাম শ্রীলংকা (২০১১)
৪/ পাকিস্তান - ৩৮২/৩ বনাম শ্রীলংকা (২০১৫)
৫/ পাকিস্তান - ৩৮০/৮ বনাম শ্রীলংকা (২০১২)

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা