খেলা

নিষ্প্রাণ ড্র বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। ক্যান্ডির পাল্লেকেলেতে পঞ্চম দিনে বৃষ্টির হানায় এক সেশন বাকি থাকতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। বৃষ্টি না থামায় ড্র মেনে নিয়েছেন দুই দলের অধিনায়ক।

শেষদিনে দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে খেলেছেন তামিম ইকবাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে সফরকারীদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০০ রান। তামিম অপরাজিত ছিলেন ৭৪ রানে। মুমিনুল খেলছিলেন ২৩ রান নিয়ে।

এর আগে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা করে। পঞ্চম দিনের সকালেই বাংলাদেশের বোলারদের হতাশার সমাপ্তি ঘটিয়ে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এরপর একে একে সফলতার মুখ দেখেন এবাদত-তাইজুলরাও।

১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। সেখানেও হোঁচট খায় সফরকারীরা। শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। এরপর সামাল দেন তামিম-মুমিনুল।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৪১ রানে। বাংলাদেশের হয়ে অধিনায়ক মুমিনুল হক ১২৭, নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও তামিম ইকবাল খেলেন ৯০ রানের ইনিংস।

বিদেশের মাটিতে বাংলাদেশ এ নিয়ে চতুর্থবার টেস্ট ড্র করলো। এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়ের মাটিতে ড্র করেছিল বাংলাদেশ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, এবং গলে শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট ড্র করেছিল বাংলাদেশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা