খেলা

মে’তে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত ফরম্যাটের সেই সিরিজটি আগে বা পরে বাংলাদেশও শ্রীলঙ্কা সফর করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর যাবে বাংলাদেশ। কিউদের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরে কিছুটা ফাঁকা সময় পাবে টাইগাররা। মে মাসের দিকে শ্রীলঙ্কার কোনো খেলা নেই। যে কারণে সেই সময়টায় ঘরের মাঠে ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি।

সেই সঙ্গে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা মাটিতে হতে যাওয়া স্থগিতকৃত টেস্ট সিরিজটিও আয়োজন করতে মূখিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজটি কবে হবে সেটা নিশ্চিত না হলেও ওয়ানডে সিরিজের আগে বা পরে মাঠে গড়াবে বলে জানান আকরাম। বিসিবির এই কর্মকর্তা জানান, দুইটি সফরই নিশ্চিত করেছেন দুই দেশের ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। আমরা সেখানে যাচ্ছি না। তবে এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি। কিন্তু দুইটা সফরই চূড়ান্ত আছে।’

২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজ প্রসঙ্গে আকরামের ভাষ্য, ‘জিম্বাবুয়েরটা এখনো নিশ্চিত না, হয়তোবা আমরা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করব। যেহেতু এটা বাতিল হয়ে গেছিল আর আমাদের দুইটা বোর্ডেরই সময়ের একটা ব্যাপার আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চিন্তাভাবনা করছি। আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। এই যে জৈব সুরক্ষা বলয় এটি খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা চাপ, তো এটাও আমরা মাথায় রেখেছি। অতিরিক্তি খেলা, খেলোয়াড়দের বিশ্রামও গুরুত্বপূর্ণ, তো সবকিছু বিবেচনা করেই আমরা সফরটি করছি।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা