খেলা

পিছিয়ে থেকেও ৮ গোলের ম্যাচ জিতে সেমিতে বার্সা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। তাও আবার ৮ গোলের অবিশ্বাস্য এক ম্যাচ জিতে।

বুধবার রাতে গ্রানাডার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৮৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল মেসি-গ্রিজমানরা। বাকি সময়ে ২ গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। এরপর অতিরিক্ত সময়ে তিন গোল করে ৫-৩ ব্যবধানে গ্রানাডাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

গ্রানাডা ঘরের মাঠে কেনেডির গোলে ৩৩ মিনিটে এগিয়ে যায়। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৪৭ মিনিটে রবার্তো সোলদাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। গ্রানডা ৮৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। সবাই ধরেই নিয়েছিল বার্সেলোনাকে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে যাচ্ছে গ্রানাডা।

কিন্তু ৮৮ আঁতোয়ান গ্রিজমান গোল করে ব্যবধান কমান। আর যোগ করা সময়ে (৯০+২) জর্ডি আলবা গোল করে সমতা ফেরান। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০০ মিনিটের মাথায় গ্রিজমান তার জোড়া গোল পূর্ণ করে বার্সাকে এগিয়ে নেন ৩-২ ব্যবধানে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১০২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গ্রানডার ফেদে ভিকো গোল করে সমতা ফেরান।

তবে শেষ দিকে খেই হারায় তারা। ১০৮ মিনিটের মাথায় ফ্রাঙ্কি ডি ইয়ং গোল করে আবার এগিয়ে নেন বার্সেলোনাকে। আর ১১৩ মিনিটের মাথায় জর্ডি আলবা তার জোড়া গোল পূর্ণ করে ৫-৩ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন সেমিফাইনাল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা