খেলা

টেস্টে আবারও শীর্ষে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক: মুশফিকুর রহীমই এখন বাংলাদেশে টেস্ট ক্রিকেটে রান সংগ্রহের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। বলা যাই বাংলাদেশে টেস্টের রানের খাতায় তিনিই এখন পর্যন্ত রাজা।

অবশ্য মুশফিকের চেয়ে ৮ রান পিছিয়ে থেকে বুধবার (৩ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু করেছিলেন তামিম ইকবাল। কেমার রোচের বলে কভারে এবং শ্যানন গ্যাব্রিয়েলের ওভারে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দিনের চতুর্থ ওভারেই মুশফিককে ছুঁয়ে ফেলেন তামিম। সে ওভারেই একটি সিঙ্গেল নিয়ে মুশফিককে টপকে শীর্ষে ওঠেন দেশসেরা ওপেনার তামিম। কিন্তু এরপরই ফিরে যান সাজঘরে।

ফলে তামিম আউট হওয়ার সময় টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটি দাঁড়ায় তামিম ৪৪১৪ রান এবং মুশফিক ৪৪১৩ রান। মাত্র ১ রানে এগিয়ে থেকে আউট হন তামিম। তাকে টপকে যেতে মাত্র দেড় থেকে দুই ঘণ্টা সময় নিলেন মুশফিক। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক মুমিনুল হকের বিদায়ের পর উইকেটে গিয়ে মাত্র ৬ বলের মধ্যেই নিজের শীর্ষস্থানটি পুনরুদ্ধার করেন মুশফিক।

গত ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের ৫৫তম ম্যাচে ৪ হাজার রানের মাইলফলক পূরণ করেছিলেন তামিম। একইবছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে নিজের ৬৬তম টেস্টে ৪ হাজারের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। এরপর আজকের আউটসহ ১০ ইনিংসে তামিম করেছেন মোট ৪১২ রান। অন্যদিকে ৪ হাজারি ক্লাবের পর অষ্টম ইনিংসে ব্যাট করতে নামা মুশফিকের সংগ্রহ ৪১০ রান।

বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অবশ্য অনেক পিছিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে অন্তত ৪ হাজার রান করেছেন ১৩৬ জন ব্যাটসম্যান। এদের মধ্যে মুশফিক রয়েছেন ১১৬ নম্বরে। তার পরেই রয়েছে তামিম ইকবালের নাম।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান
> মুশফিকুর রহীম - ৪৪১৬ রান, সেঞ্চুরি ৭, সর্বোচ্চ ২১৯*
> তামিম ইকবাল - ৪৪১৪ রান, সেঞ্চুরি ৯, সর্বোচ্চ ২০৬
> সাকিব আল হাসান - ৩৮৬২ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ২১৭
> হাবিবুল বাশার - ৩০২৬ রান, সেঞ্চুরি ৩, সর্বোচ্চ ১১৩
> মুমিনুল হক - ২৮৬০ রান, সেঞ্চুরি ৯০, সর্বোচ্চ ১৮১

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা