খেলা

‘জাদুমন্ত্র জানা নেই, জিততে হলে করতে হবে পারফর্ম’

ক্রীড়া প্রতিবেদক : কোনও জাদুমন্ত্র নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি করতে প্রয়োজন ভালো পারফরম্যান্স। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের বিশ্বাস, ভালো পারফর্ম করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট পাওয়া সম্ভব।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পয়েন্টের স্বাদ পায়নি বাংলাদেশ। দুটি সিরিজে তিন টেস্ট খেলেছে বাংলাদেশ। ভারতে দুটি ও পাকিস্তানে একটি। তিন ম্যাচেই বাংলাদেশ হেরেছে বাজেভাবে। ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভালো করার সুযোগ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে মুমিনুল হকের দল।

২-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ ১২০ পয়েন্ট পাবে। সেই লক্ষ্যে মুমিনুলের দল নামছে মাঠে। তবে ঘুরে দাঁড়ানোর কোনও জাদুমন্ত্র জানা নেই বাংলাদেশের অধিনায়কের। ভালো পারফরম্যান্স করে দলকে জেতাতে চান মুমিনুল।

বুধবার (৩ ফেব্রুয়ারি) শুরু হবে চট্টগ্রাম টেস্ট। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) অনুশীলন শেষে মুমিনুল বলেন, ‘দেখুন, ওরকম কোনও মন্ত্র নেই (হাসি) । মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এরকম কোনও মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি।’

গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছিল। এরপর একাধিক সূচি থাকলেও করোনার কারণে তা হয়নি। প্রায় এক বছর পর আবার সাদা পোশাকে বাংলাদেশ। এর মাঝে বাংলাদেশের কোনও ক্রিকেটারও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। তবে সম্ভাব্য শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন মুমিনুল, মুশফিকরা। সেটাও মাস চারেক আগে।

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ দেখছেন মুমিনুল। তবে নতুনভাবে শুরু করার বড় সুযোগও দেখছেন তিনি, ‘এক বছর পর ক্রিকেটে ফিরছি, এটা সত্যি। আমার কাছে মনে হয় এক বছর পর যেহেতু ফিরছি নতুন আরেকটা সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। আমি এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা