খেলা

মেসির রেকর্ডের রাতে শীর্ষ দুইয়ে বার্সা

ক্রীড়া ডেস্ক : মাঠের বাইরে বার্সেলোনার সঙ্গে ভালো যাচ্ছে না লিওনেল মেসির। কিন্তু মাঠে দেখা গেলো সহজাত মেসিকেই। লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে দলের জয়ে রাখেন দারুণ ভূমিকা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সা।

এলএমটেন নিজে পা রাখেন এক অনন্য মাইলফলকে। রোববার রাতে ন্যু ক্যাম্পে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন মেসি। ম্যাচের ২০ মিনিটের সময় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় অ্যাথলেটিকের জালে। এই গোলের মধ্য দিয়ে মেসি বার্সার হয়ে ৬৫০ গোলের রেকর্ড স্পর্শ করেন।

মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা নিয়ে আসে অ্যাথলেটিক ক্লাব। পরে কাতালানদের ত্রাতা হয়ে আসেন আঁতোয়া গ্রিজম্যান। ৭৪ মিনিটে গোল দিয়ে জয় এনে দেন এই ফরাসি তারকা।

এই জয়ের মধ্য দিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে বার্সা। তবুও প্রথম স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ২০ ম্যাচে ১২ জয়ে বার্সার পয়েন্ট ৪০। অন্যদিকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ১৯ ম্যাচে ১৬ জয়ে ৫০ পয়েন্ট । বার্সেলোনার সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

বার্সার হয়ে মেসির ৬৫০ গোলের মধ্যে লা লিগাতেই আছে ৪৫০টি। তার মধ্যে ৪৯টি গোল আসে ফ্রি-কিক থেকে। তার মধ্যে লা লিগায় ৩৮ বার গোল করেন ফ্রি-কিক থেকে। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসান গ্রিজম্যান।

তিনি বলেন, ‘মেসি একজন কিংবদন্তী, আমরা তার খেলা উপভোগ করছি, আশা করি সে আমাদের জয়ে ভূমিকা অব্যাহত রাখবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা