সংগৃহীত ছবি
খেলা

বার্সাকে উড়িয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক : লা লিগার চলতি মৌসুমে এল ক্লাসিকোয় বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

রোববার (২১ এপ্রিল) স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল।

ম্যাচের ষষ্ঠ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের দারুণ হেডে এগিয়ে যায় বার্সা। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।

আরও পড়ুন : রোহিতকে নিয়ে ভুয়া নিউজ হচ্ছে

দারুণ আক্রমণে বক্সে ঢুকে পড়েন ভাসকেস। তাকে ফাউল করে বসেন কুবারসি। এতে বার্সার বিপদ ডেকে এনে রিয়ালকে পেনাল্টি উপহার দেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুইদল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৯তম মিনিটে ফেরমিন লোপেসের নৈপুণ্যে আবারও এগিয়ে যায় বার্সেলোনা।

তবে ৪ মিনিটের ব্যবধানে রিয়ালকে সমতায় আনেন ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা লুকাস ভাসকেস। এতে দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতায় ফেরে আনচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুন : বাংলাদেশে-ভারত সিরিজের সূচি

ম্যাচের অতিরিক্ত সময়েও রিয়াল মাদ্রিদের আধিপত্য ছিল। তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।

ম্যাচের ৯১তম মিনিটে বার্সা ডিফেন্ডারদের বোকা বানিয়ে জুড বেলিংহ্যামের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে আনচেলত্তির দল। অনেকটা চলতি মৌসুমের প্রথম লেগের এল ক্লাসিকোর পুনরাবৃত্তি করেন ইংলিশ এই মিডফিল্ডার।

আরও পড়ুন : বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

রুদ্ধশ্বাস এল ক্লাসিকোয় জয়ের পর ৩২ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮১। অন্যদিকে সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা