সেঞ্চুরিতে তামিমের প্রস্তুতি
খেলা

সেঞ্চুরিতে তামিমের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন বাংলাদেশ। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন শূন্য রানে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তামিমের অপরাজিত সেঞ্চুরির সৌজন‍্যে তিন দিনের প্রস্তুতি ম‍্যাচের প্রথম দিনে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ। ২৪০ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪০ রানে খেলছেন তামিম। ২ বল খেলে ৬ রানে তার সঙ্গী মোসাদ্দেক হোসেন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশে নেই তেমন কোনো বড় নাম। তরুণ বোলারদের নিয়ে গড়া দলটির সামনে সুবিধা করতে পারেননি সফরকারীদের বেশিরভাগ ব‍্যাটসম‍্যানই।

১৬ জুন শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন টাইগাররা। যে ম্যাচে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তাই লিটন দাসের নেতৃত্বে শুক্রবার (১০ জুন) অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে নামে বাংলাদেশ।

আরও পড়ুন: ড্র নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স

টস জিতে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই ফেরেন মাহমুদুল হাসান জয়। জেরেমায়া লুইসের অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়ার চেষ্টায় শূন‍্য রানে বিদায় নেন তরুণ এই ওপেনার।

রানে ফেরার লড়াইয়ে থাকা শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের দৃঢ়তায় শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। জুটিতে অগ্রণী ছিলেন তামিম, সঙ্গ দিয়ে যাচ্ছিলেন শান্ত। প্রেস্টন ম‍্যাকসুইনের বলে শান্ত ক‍্যাচ দিলে ভাঙে ১৪০ রানের জুটি। তার ৯৯ বলের ইনিংসটি গড়া ৯ চারে।

১৬২ বলে ১৪ চার ও এক ছক্কায় সেঞ্চুরি স্পর্শ করা তামিম খেলছেন নিজের মতো করে। অন‍্য প্রান্তে একের পর এক সঙ্গী পাল্টালেও উইকেটে পড়ে থেকে দলকে এগিয়ে নিচ্ছেন বাঁহাতি এই ওপেনার।

আরও পড়ুন: সালমান খানকে হত্যার চেষ্টা!

এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ৪ ও মেহেদি হাসান মিরাজ আউট হয়েছেন ৭ রান করে। ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত অবসর হন। দিনের খেলা শেষে তামিমের সাথে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৬ রান নিয়ে আজকের খেলা শুরু করবেন।

উইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেছেন লুইস। ম্যাকসুইন, চার্লস ওয়ারিক্যান, কারাইয়া একটি করে উইকেট পেয়েছেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা