ফাইল ছবি
খেলা

প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে রিয়াদ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় শুরু হয়েছে আন্তঃস্কোয়াড এই প্রস্তুতি ম্যাচটি।

যেখানে লাল ও সবুজ দলে ভাগ করে দেয়া হয়েছে প্রাথমিক স্কোয়াডের ২২ জন খেলোয়াড়কে। পঞ্চাশ ওভারের ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল। এ দলে রয়েছেন সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সবুজ দল ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান করতে সক্ষম হয়েছে। দুই বাঁহাতি ওপেনার নাইম শেখ ৩১ ও সৌম্য সরকার খেলছেন ১২ রান নিয়ে। শুরুতে অবশ্য রানআউট হয়েছিলেন সৌম্য। প্রস্তুতির কথা ভেবে তাকে আবার ব্যাটিংয়ের সুযোগ দেয়া হয়েছে।

আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকের প্রস্তুতি ম্যাচটি পরেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

লাল দলে রয়েছেন- তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ।

সবুজ দলে রয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা