খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দেখবেন যেখানে

স্পোর্টস ডেস্ক: ফের সরব মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম । ঈদের ছুটি শেষে অনুশীলনে নেমে পড়লেন ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার মাঠে ছিলেন আইপিএল ফেরত দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তফিজুর রহমানও।

প্রথমদিনই বৃষ্টির কারণে বেশ বিঘ্নিত হলো অনুশীলন। হাতে সময়ও বেশি নেই। ২৩ মে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজটি দেখা যাবে দেশের দুই স্যাটেলাইট চ্যানেল গাজী টিভি ও টি স্পোর্টসে।

মঙ্গলবার (১৮মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব কিনে নেয়া প্রতিষ্ঠান ব্যানটেক এর সিইও এজিএম সাব্বির। দুই বছরের জন্য বাংলাদেশের সব হোম সিরিজের স্বত্ব পেয়েছে বিজ্ঞাপনী সংস্থা ব্যানটেক।

সংবাদ সম্মেলনে নতুন সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত ২৮ মাসের মিডিয়া স্বত্বের একটি টেন্ডার ছিল।

গতকালকে এটা বন্ধ হয়েছে। আমরা টেন্ডারের আর্থিক প্রস্তাব খুলেছি। আমাদের কাছে একটাই প্রস্তাব পড়েছিল-সেটা হচ্ছে ব্যানটেক লিমিটেড।

তারা একটি মার্কেটিং এজেন্সি। আজ বোর্ডে এটা সার্কুলার করে বেনটেককে ২৮ মাসের জন্য অনুমোদন দিয়েছি। আমরা খুশি যে ফ্লোর প্রাইস পেয়েছি ও তারা দিয়েছে। ফ্লোর প্রাইস ছিল ১৯ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ১৬১ কোটি ৫০ লাখ।’

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও ২৮ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। দিবা রাত্রির প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১ টায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা