খেলা

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ সফরের কথা আছে অস্ট্রেলিয়ার। তার আগেই খেলোয়াড়দের করোনাভাইরাসের টিকা নিশ্চিত করা যাবে, এমন আশাবাদ দেশটির ক্রিকেট বোর্ডের। তবে সেজন্য প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে প্রথম বারের মতো মাঠে গড়াতে যাওয়া ‘দ্য হান্ড্রেডে’ অজি ক্রিকেটারদের অংশগ্রহণ।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সঙ্গে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। গত এক দশকে সীমিত ওভারের ফরম্যাটে এটিই হবে অজি ক্রিকেট দলের প্রথম বাংলাদেশ সফর।

সোমবার (১৭মে) নিজেদের উইন্ডিজ সফরের ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলছে আলাপ, উদ্দেশ্য ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির’ সিরিজটির সূচি চূড়ান্তকরণ।

তবে এ সফরের আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আশায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট। বোর্ডের কর্মকর্তা বেন অলিভারের কথা, ‘আমরা আশা করি উইন্ডিজ সফরের আগেই সফরকারী দলের সবাই টিকার আওতায় আসবেন।

সফরের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে টিকাদানের বিষয়ে এখন স্থানীয় সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা।’ তবে কোনো কারণে যদি ভ্যাকসিন না মেলে, সে পরিস্থিতির জন্যও নিজেদের পরিকল্পনা প্রস্তুত রেখেছে অজি ক্রিকেট।

নিজেদের টিকা পাওয়া নিয়ে অবশ্য স্থানীয় সরকারের ওপর কোনো প্রকার ‘প্রাধান্য’ পেতে চাচ্ছে না বোর্ড। অলিভারের ভাষ্য, ‘আমরা অনেক আগ থেকেই বলে আসছি ক্রিকেটের জন্য আমরা কোনোপ্রকার প্রাধান্য পেতে চাই না।

আমরা চলমান প্রক্রিয়ার ওপর কোনো প্রকারের বাড়তি বোঝা সৃষ্টি করতে রাজি নই। আমরা এখন টিকা নিয়ে সরকারের নিয়ম-নীতি সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে, ও তা মেনেই কীভাবে আমরা নিজেদের পরিকল্পনা সাজাতে পারি তা নিয়েই তাদের সঙ্গে কাজ করছি।’

অলিভার আরও জানিয়েছেন, বিসিবির সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। এই সফরটিই হবে শেষ দশ বছরে সীমিত ওভারের ক্রিকেটে দলটির প্রথম বাংলাদেশ সফর।

তবে এই সফরের জন্য কিছুটা ক্ষতির মুখে পড়তে হতে পারে অজি সাত ক্রিকেটারকে। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা, ডার্সি শর্ট, ও জাই রিচার্ডসন আছেন দ্য হান্ড্রেডের উদ্বোধনী আসরে।

বাংলাদেশ সফরের সূচি যদি ২৪ জুলাই উইন্ডিজ সফর শেষ হওয়ার পরই ফেলা হয়, সেক্ষেত্রে এই সাতজনের খেলার সম্ভাবনাই নেই টুর্নামেন্টটিতে খেলার। কারণ ২১ আগস্ট শেষ হতে যাওয়া টুর্নামেন্টটি হবে যুক্তরাজ্যে।

আর বাংলাদেশ যেহেতু দেশটির করোনাভাইরাস রেড লিস্টে আছে, সেহেতু সফর শেষ হওয়ার পর দশ দিনের কোয়ারেন্টাইন মেনে মাঠে নামলে প্রভাব ফেলার খুব একটা সুযোগ নেই অজি খেলোয়াড়দের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা