সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় ২ সুইস ও ডেনিশ পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের ২ পর্যটক এবং ১ পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে পার্থ থেকে ৩০ কি.মি. পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে এই বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি ৬ জন পর্যটককে বহন করছিলো।
এ ঘটনায় বেঁচে থাকা অন্য ৩ পর্যটক আহত হয়েছেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এ সময় প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন।

তিনি বলেন, এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটে।

আরও পড়ুন: ইউক্রেনে হামলা রাশিয়ার

এদিকে, প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেন, দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা