সংগৃহীত ছবি
খেলা

প্রথম দিনে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক : বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার। সেই লক্ষ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট করে প্রথম দিন রাঙিয়েছে অজিরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (৩ জানুয়ারি) ভারত ১৮৫ রানে অলআউট হলে দিনের শেষ দিকে ব্যাট করতে নামে অজিরা। এদিন মাত্র ৩ ওভার ব্যাট করতে পারে তারা। তবে দিনের শেষ বলে আউট হন ওসমান খাজা (২)। ১ উইকেট হারিয়ে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। ৭ রান করে অপরাজিত আছেন স্যাম কনস্টাস।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। ১০ রান করে তাকে সঙ্গ দেন জয়সাওয়ালও। এরপর শুভমান গিল (২০) এবং বিরাট কোহলি ১৭ রান করে আউট হলে দলীয় ৭২ রানেই ৪ উইকেট হারায় ভারত।

আরও পড়ুন : বিপিএল টিকিট কাউন্টার ভাঙচুর

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্ত। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৪০ রান করে এই উইকেট রক্ষক ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। নীতিশ কুমার (০), রবিন্দ্র জাদেজা (২৬), ওয়াসিংটন সুন্দর (১৪), কৃষ্ণা (৩) এবং শেষ দিকে বুমরাহ ২২ রান করে আউট হলে ১৮৫ রানে অলআউট হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। মিচেল স্টার্ক নেন ৩ উইকেট। এ ছাড়াও প্যাট কামিন্স দুটি এবং নাথান লায়ন নেন একটি উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা