খালেদ মাসুদ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ক্রিকেটার খালেদ মাসুদের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি, ২০২২) ২৫ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ০৬ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ঘটনাবলী:
১৬৭২- স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।
১৯০৫- রুশ-জাপান যুদ্ধ শুরু।
১৯৪১- ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।
২০০৫- গুগল ম্যাপের যাত্রা শুরু।

আরও পড়ুন: ‘কেজিএফ ২’ কোমর দুলাবে নোরা

জন্মদিন
১৮৮৩- প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ শুম্পটার।
১৯২৫- মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ জ্যাক লেমন।

১৯৩৪- বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ। বরিশাল জেলার এর বাবুগঞ্জের বাহেরচরের ক্ষুদ্রকাঠি গ্রামে জন্ম। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। বিংশ শতাব্দীর বাংলাদেশের পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি তিনি। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি আমলা। ১৯৮২ সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একুশে পদক লাভ করেছেন।
১৯৬৩- ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ মোহাম্মদ আজহারউদ্দীন।
১৯৭৬- বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক খালেদ মাসুদ। (জন্ম: ফেব্রুয়ারি ৮, ১৯৭৬ ) বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম উইকেটরক্ষক। তিনি ডানহাতি ব্যাটসম্যান। তার টেস্ট ম্যাচ অভিষেক নভেম্বর ১০,২০০০ এবং একদিনের আন্তর্জাতিক অভিষেক এপ্রিল ৫, ১৯৯৫। তিনি বাংলাদেশের হয়ে নভেম্বর ২০০১ থেকে জুন ২০০৩ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: পরীমনিরা প্রীতিলতা হয়ে আলো জ্বালুক ঘরে ঘরে

মৃত্যুবার্ষিকী
১৯১২- ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক গিরিশচন্দ্র ঘোষ।
১৯৫৭- হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ জন ভন নিউম্যান।
১৯৬০- ইংরেজ দার্শনিক(ভাষা) জন ল্যাংশ অস্টিন।

১৯৯৫- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী ' অগ্নিকন্যা' কল্পনা দত্ত। তিনি চট্টগ্রাম বিপ্লবের একজন অন্যতম বিপ্লবী নেত্রী। অবিভক্ত বাংলার (বর্তমানে বাংলাদেশ) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়।

তার বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'অগ্নিকন্যা' নাম দিয়েছিলেন। বলিউডের হাম জি জান চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্র কল্পনা দত্ত। এই ছবিতে তার চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা