উৎপলেন্দু চৌধুরী
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

শিল্পী উৎপলেন্দু চৌধুরীর জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি, ২০২২) ২৪মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ০৫ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার সুন্দর চুলের রহস্য

ঘটনাবলী:
১৮৫৬- অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫- ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৭৪- মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।
১৯৯১- পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।

আরও পড়ুন: হাইকোর্টে নিপুণের পদ স্থগিত

জন্মদিন
১৮১২- ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স।
১৮৮৫- মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার সিনক্লেয়ার লুইস।
১৯০৪- চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়।
১৯০৭- ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্য। ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম দিককার মঞ্চ অভিনেতা ও নাট্যকারদের অন্যতম। তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তিনি শান্তিনিকেতনে শিক্ষকতা করেছেন এবং রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন।

আরও পড়ুন: রূপপুরে ৫ রুশ নাগরিকের মৃত্যু

মৃত্যুবার্ষিকী
১৯৮২- বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জি।
১৯৮৪- প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী জানকী অম্মল। ১৮৯৭ সালের ৪ নভেম্বর কেরালার থলসেরীতে জন্মগ্রহণ করেন তিনি। জানকী অম্মল চেন্নাইয়ের নারীদের ক্রিশ্চান কলেজে শিক্ষকতা করেন, যেসময় তিনি বারবার ছাত্রীবৃত্তি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয়ে অচির প্রবাসে ছিলেন। ১৯৩৫ সালে ভারতীয় বিজ্ঞান একাডেমির এবং ১৯৫৭ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো নির্বাচিত হন।
১৯৯২- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক রাধারমণ মিত্র।
২০০৫- বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যাল।
২০১১- প্রখ্যাত বাঙালি লোকসংগীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী। (২৯ এপ্রিল, ১৯৪৯ -৭ ফেব্রুয়ারি, ২০১১ ) ছিলেন বিখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী। বাংলার শিক্ষিত সমাজে অবহেলিত লোকসঙ্গীতের ধারা পিতার নির্দেশিত পথে বহন করেছেন আমৃত্যু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা