জিনেদিন জিদান
খেলা

মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান!

স্পোর্টস ডেস্ক: পার্ক ডি প্রিন্সেসে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিগ ওয়ান শিরোপা জিতিয়েছেন মাওরিসিও পচেত্তিনো। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতায় চাকরিটা আর ধরে রাখতে পারছেন না সাবেক টটেনহ্যাম হটস্পার কোচ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

স্প্যানিশ সংবাদপত্র ‘মুন্দো দেপোর্তিভো’র সাংবাদিক রেমন ফ্লুয়েনতেস জানিয়েছেন, পচেত্তিনোর স্থলাভিষিক্ত হিসেবে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে ‘বেছে নিয়েছে’ পিএসজি।

পিএসজির সঙ্গে চুক্তি সই করতে এরই মধ্যে নাকি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পৌঁছে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ফরাসি কিংবদন্তি জিদান। পিএসজি মূলত কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট নামের একটি কাতারভিত্তিক কনসোর্টিয়ামের মালিকানাধীন ফুটবল ক্লাব। শনিবার (১১ জুন) আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আপাতত কোচিং থেকে দূরে আছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার জিদান। সম্প্রতি প্যারিসে লিভারপুলের বিপক্ষে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের গ্যালারিতে তাকে দেখা গিয়েছিল।

পিএসজি তাই জিদানকেই মেসি-নেইমারদের কোচ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পচেত্তিনোর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি রয়েছে দলটির।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা