বাবরের সেঞ্চুরি ও  খুশদিল ঝড়ে পাকিস্তানের জয়
খেলা

বাবরের সেঞ্চুরি ও খুশদিল ঝড়ে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। নিয়মিত সেঞ্চুরি হাঁকাচ্ছেন একের পর এক। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সময়ের অন্যতম সেরা এই ব্যাটার ফের শতরানের দেখা পেলেন।

আরও পড়ুন : বিকেলে বাজেট পেশ

এদিকে অধিনায়কের সেঞ্চুরির পাশাপাশি ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ানের অর্ধশত ও খুশদিল শাহর ঝড়ে বড় লক্ষ্য তাড়া করেই জিতেছে পাকিস্তান।

অপরদিকে মুলতানে শাই হোপের সেঞ্চুরিতে ৩০৫ রান করেছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। জবাবে ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই স্বাগতিকরা জয় পেয়েছে।

বাবর আজমের শেষ পাঁচ ওয়ানডেতে এটি ৪র্থ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রান দিয়ে। মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিন ম্যাচে করেছিলেন ৫৭, ১১৪ ও ১০৫* রান। এবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এলো ১০৭ বলে ৯ চারের মারে ১০৩ রান।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

সবমিলিয়ে দেশের মাটিতে ১০ম ওয়ানডেতে এটি ব্যাটার বাবরের ৫ম সেঞ্চুরি। নিজ দেশের মাটিতে খেলা যে তার বিশেষ পছন্দের- এটিই প্রমাণ। এছাড়া দেশে খেলা বাকি পাঁচ ওয়ানডের তিনটিতেও পঞ্চাশের ঘর পেরিয়েছেন পাকিস্তানি অধিনায়ক।

মুলতানের ঘরের ছেলে ব্যাটার ইমামুল প্রথমে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। দারুণ ব্যাটিংয়ে সহজেই ফিফটি ছুঁয়ে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়ে যান থার্ড ম্যানে। তার সমাপ্তি ঘটে ৭১ বলে ৬৫ রান করে।

আরও পড়ুন : এবার ডলারের দাম কমলো

মোহাম্মদ রিজওয়ান ৬১ বলে ৫৯ রান করে ইনিংসের ৪৫তম ওভারে যখন ফিরে যান, তখনও প্রয়োজন ছিল ৩২ বলে ৫০ রান। যা শেষ দুই ওভারে নেমে আসে ১২ বলে ২১ রানে। রোমারিও শেফার্ডের করা ৪৯তম ওভারে ১৫ রান তুলে ম্যাচ পাকিস্তানের পক্ষে নিয়ে নেন খুশদিল।

খুশদিল শাহ শেষ পর্যন্ত ১টি চার ও ৪টি ছক্কার মারে ২৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। তাকেই দেওয়া হয়েছে ম্যাচসেরার পুরস্কার। খুশদিলের শেষের ঝড়েই ৯ম বারের মতো ৩০০ রানের বেশি তাড়া করে জিতলো পাকিস্তান।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রসঙ্গত, টস জিতে ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ধারণামতোই রান করেছে তারা। সাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি ও সামারাহ ব্রুকসের দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

১২৭ রান করেন সাই হোপ এবং ৭০ রান করেছেন সামারাহ ব্রুকস। পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ৪ উইকেট এবং শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকটে। ১টি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা