খেলা

সাউদাম্পটনের জালে ম্যানচেস্টার ইউনাইটেডের ৯ গোল

স্পোর্টস ডেস্ক : জমে থাকা সব রাগ সাউদাম্পটনের ওপর উগড়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের জালে গুনে গুনে এদিন ৯ বার বল পাঠিয়েছেন রাশফোর্ড, মার্শিয়াল, ব্রুনো ফার্নান্দেজরা। আর তাতেই প্রিমিয়ার লিগে স্পর্শ করল সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনকে ৯-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে জোড়া গোল করেন অ্যান্থনি মার্শিয়াল আর একটি করে গোল করেন অ্যারন ওয়ান বিসাকা, মার্কাস রাশফোর্ড, এডিনসন কাভানি, স্কট ম্যাকটিমনি, ব্রুনো ফার্নান্দেজ ও ড্যানিয়েল জেমস। বাকি গোলটি আসে আত্মঘাতি থেকে।

খেলা মাঠে গড়ানোর দুই মিনিটের মাথায় সাউদাম্পটন খেলোয়াড় আলেক্সান্ডার জ্যাকেনউইজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাকটমিনিকে ফাউল করে লাল কার্ড দেখেন এই সুইস মিডফিল্ডার। আর তাতেই গোটা ম্যাচ ১০ জনের দল নিয়ে খেলতে হয় সাউদাম্পটনকে। আর যদিও ম্যাচের ৮৬ মিনিটে জান বেডনারেক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন।

প্রিমিয়ার লিগে এই নিয়ে তৃতীয়বার কোনো দল ৯ বা এর বেশি গোলে জিতল। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ৯-০ গোলে, ২০১৯ সালে সাউদাম্পটনের বিপক্ষে লেস্টার সিটি একই ব্যবধানে জিতেছিল।

খেলার ১৮ মিনিটের মাথায় রেড ডেভিলসদের লিড এনে দেন ফুলব্যাক অ্যারন ওয়ান বিসাকা। এর মিনিট সাতেক পর মেসন গ্রিনউডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড।

এরপর ম্যাচের ৩৪ মিনিটে জান বেদডারেকের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। ডান দিক থেকে রাশফোর্ডের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান এই পোলিশ ডিফেন্ডার। পাঁচ মিনিট পর লুক শ'র ক্রসে হেডে বিরতির আগেই স্কোরলাইন ৪-০ করেন কাভানি।

বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে জালের দেখা পান মার্শিয়াল। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরালো দারুণ এক গোল করেন ম্যাকটিমনি।

শেষ দিকে মার্শিয়ালকে ডি-বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন বেদনারেক। স্পট কিকে ফার্নান্দেজ বল জালে পাঠানোর পর নিজের দ্বিতীয় গোল করেন মার্শিয়াল। আর যোগ করা সময়ে নবম গোলটি করেন জেমস।

এই জয়ে ২২ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আছে শিরোপাধারী লিভারপুল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা