খেলা

আবারও ঘরের মাঠে হারল লিভারপুল

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্যাক টু ব্যাক ম্যাচে হার মানলো ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। যা ২০১২ সালের পর প্রথম। বুধবার রাতে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।

এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৭ পয়েন্টে পিছিয়ে পরেছে অলরেডরা। যদিও ম্যানসিটি এক ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪০ পয়েন্ট। ম্যানসিটির ৪৭ পয়েন্ট। ২২ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রাইটন রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশতম স্থানে।

বুধবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাইটনের স্টিভেন আলজাতে। ম্যাচের ৫৬ মিনিটে দান বার্নের ক্রস থেকে লিভারপুলের ভারপ্রাপ্ত গোলরক্ষক কিভেন কালেহারকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। এদিন অসুস্থ্যতার জন্য লিভারপুলের হয়ে খেলতে পারেননি নিয়মিত গোলরক্ষক অ্যালিসন।

আলজাতের গোলটি শোধ দেওয়ার একাধিক সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো। কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেননি। পাননি জালের নাগাল। তাতে ঘরের মাঠে হারও এড়াতে পারেননি তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা