খেলা

দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২৪২ রান

নিজস্ব প্রতিবেদক: সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে টাইগাররা।

ওভারপ্রতি রানরেট ছিল মাত্র ২.৬৮। অপরদিকে রিভিউ না নিয়ে আউট হয়ে ফিরে গেছেন ফিফটি করা সাদমান ইসলাম।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দিন শেষে সাকিব আল হাসান ৯২ বলে ৪টি চারের সাহায্যে ৩৯ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিয়ে ৩৪ রানে মাঠ ছেড়েছেন অপরাজিত লিটন দাশ, তিনি ৫৮ বলে ৬টি চারে নিজের ইনিংস সাজান। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজনে অবশ্য ৯৫ বলে ৪৯ রান করেছেন। দ্বিতীয় দিন তাদের ব্যাটিংয়ের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ইনিংস।

এর আগে সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম। ক্রিজে সেট হয়ে ছুটছিলেন ফিফটির পথেও। কিন্তু ব্যক্তিগত ৩৮ রানেই ফিরতে হলো এই ডানহাতি ব্যাটসম্যানকে। তবে সাকিব-লিটনের ব্যাটে লড়াই জারি রাখে বাংলাদেশ। এরপরেই স্বাগতিকদের রান ২০০ ছাড়ায়।

ওয়ারিক্যানের ফুলারে ডিফেন্ড করেছিলেন মুশফিক। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে জমা হয় ফার্স্ট স্লিপে থাকা রাকিম কর্নওয়ালের হাতে।

ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে তামিম ইকবালের উইকেট হারায় স্বাগতিকরা। ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে বোল্ড হয়ে ফিরেছেন বাঁহাতি ওপেনার।

রোচের লেন্থ বলে শট খেলতে এগিয়ে এসেছিলেন তামিম। কিন্তু দ্রুতগতির বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্ট্যাম্প ভেঙে দেয়। আউট হওয়ার আগে বাংলাদেশের হয়ে টেস্টের সর্বাধিক রান সংগ্রাহক বনে যান তামিম। পেছনে ফেলেন মুশফিকুর রহিমকে। তামিমের রান ৪৪১৪। মুশফিকের ছিল ৪৪১৩। তবে এই ম্যাচেই মুশফিক (৪৪৫১ রান) তাকে ছাড়িয়ে গেছেন।

তামিমের বিদায়ের পর ক্রমেই গুছিয়ে উঠতে থাকা বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ওপেনার সাদমানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন নাজমুল হোসেন শান্ত (২৫)। এরপরই হাল ধরেন সাদমান ও মুমিনুল। প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর ফিরে এসে দলকে পার করিয়ে দেন ১০০ রানের কোটা।

মুমিনুল অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ওয়ারিক্যানের বলে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় তার ২৬ রানের ইনিংস। এরপর ফিফটি করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান। ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। যদিও রিপ্লেতে দেখা গেছে বল স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত। কিন্তু রিভিও না নেওয়ায় কপাল পোড়ে তার। তবে যাওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। তার ১৫৪ বলে ৫৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চারে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে জোমেল ওয়ারিক্যান সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া কেমার রোচ একটি উইকেট পান।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা