বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শোকাহত মেসি। ছবি: সংগৃহিত
খেলা

শোকাহত মেসিকে নিয়ে যা বললেন ইন্টার মায়ামি কোচ

স্পোর্টস ডেস্ক

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর গভীর শোকে আছেন লিওনেল মেসি। বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে গেছেন ইন্টার মায়ামির এই তারকা। তার এমন কঠিন সময়ে পাশে থাকার কথা জানিয়েছেন ক্লাবটির কোচ গুইলেরমো হোয়োস।

লিগস কাপে লিওনের বিপক্ষে মায়ামির শেষ গ্রুপ ম্যাচের আগে মেসির অনুপস্থিতি নিয়ে কথা বলেন হোয়োস। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে কোচকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘লিওর সঙ্গে কী হয়েছে, আমরা সবাই জানি। এটা একটি বিশাল ট্র্যাজেডি।’

মেসির পরিবারের এই শোককে নিজেদেরও গভীরভাবে অনুভব করার কথা জানিয়ে হোয়োস বলেন, ‘এটা অপার শোক। তারা যেমন এটা অনুভব করছে, আমরাও তেমনি গভীরভাবে অনুভব করছি। সময়টা খুব কঠিন।’

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে মানুষ অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পায় না। গভীর শোক থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। এই ধরনের বেদনা কীভাবে সামলাতে হয়, তা অনেকের পক্ষেই সহজ নয়।

হোর্হে মেসি ছিলেন শুধু লিওনেল মেসির বাবা নন, তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গীও। বাবার মৃত্যুর পর মেসি আর্জেন্টিনার রোজারিওর কাছের শহর পেরেজের এল প্রাদো সমাধিক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগত আয়োজনে শেষ বিদায় জানান।

অন্ত্যেষ্টিক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্তও পিছিয়ে দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবার মৃত্যু মেসিকে গভীরভাবে প্রভাবিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার দায়িত্ব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মেসি চলতি লিগস কাপের বাকি ম্যাচগুলোতে আর খেলবেন না। একই কারণে এমএলএসে ন্যাশভিল এসসি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, টরন্টো এফসি ও সিএফ মন্ট্রিলের বিপক্ষেও তার খেলার সম্ভাবনা নেই।

ইন্টার মায়ামি লিগস কাপের পরের ধাপে ওঠার লড়াইয়ে রয়েছে। তবে মেসির অনুপস্থিতিতে দলের সামনে চ্যালেঞ্জ আরও বাড়ল। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে ফিরতে পারেন আর্জেন্টাইন এই মহাতারকা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা