ছবি: সংগৃহিত
খেলা

আলভারেজকে ধরে রাখতে রোমেরোকে দলে টানতে চায় আতলেতিকো

স্পোর্টস ডেস্ক

জুলিয়ান আলভারেজকে আতলেতিকো মাদ্রিদে ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের ঘনিষ্ঠ বন্ধু ও জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরোকে টটেনহাম হটস্পার থেকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আতলেতিকো।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানিয়েছে, আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহের মধ্যেই রোমেরোকে দলে নিতে চায় আতলেতিকো। ক্লাবটির ধারণা, রক্ষণভাগ শক্তিশালী করার পাশাপাশি রোমেরোর উপস্থিতি আলভারেজকে দল ছাড়ার সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারে।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। তবে সম্প্রতি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তার প্রতি আগ্রহ দেখিয়েছে। এমনকি আলভারেজ নিজেও বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর রয়েছে।

অন্যদিকে, টটেনহাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টাইন এই ডিফেন্ডারের পছন্দের গন্তব্য আর্সেনাল হলেও তাকে দলে টানতে প্রায় ৪ কোটি ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত আতলেতিকো।

আর্জেন্টিনা জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলায় রোমেরো ও আলভারেজের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সেই সম্পর্ককে কাজে লাগিয়েই আলভারেজকে ক্লাবে ধরে রাখার আশা করছে আতলেতিকো।

ক্লাবটির বিশ্বাস, রোমেরো দলে যোগ দিলে শুধু রক্ষণভাগের শক্তি বাড়বে না, একই সঙ্গে আলভারেজের ক্লাব ছাড়ার ইচ্ছাতেও পরিবর্তন আসতে পারে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা