ছবি: সংগৃহিত
খেলা

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশে যারা

স্পোর্টস ডেস্ক

ক্লাবের জনপ্রিয়তা, তারকাখ্যাতি ও অর্থের ঝনঝনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগ। তারকাদের দলে ভেড়াতে ক্লাবগুলোও প্রতিবছর বিপুল অর্থ খরচ করে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তাহে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের নিয়ে সবচেয়ে দামি একাদশ সাজিয়েছে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাভিত্তিক স্বাধীন ক্রীড়া সংবাদমাধ্যম প্লানেট ফুটবল।

৪-৩-৩ ফর্মেশনে সাজানো এই একাদশে গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ—প্রতিটি পজিশনেই রয়েছেন বড় তারকারা। দেখে নেওয়া যাক একাদশে কারা আছেন।

গোলরক্ষক

জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানচেস্টার সিটি)

সবচেয়ে দামি একাদশের গোলপোস্টের নিচে আছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা। ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক সপ্তাহে ২ লাখ ৬৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পান।

ডিফেন্ডার

ডমিনিক সোবসজলাই (লিভারপুল)

মিডফিল্ডার হিসেবে পরিচিত হলেও বিভিন্ন পজিশনে খেলতে পারেন ডমিনিক সোবসজলাই। রাইটব্যাক ও রাইট উইংয়েও খেলতে পারায় এই একাদশে তাকে রক্ষণভাগে রাখা হয়েছে। হাঙ্গেরির এই তারকার সাপ্তাহিক পারিশ্রমিক ২ লাখ ৫০ হাজার পাউন্ড।

জসকো গাভার্দিওল (ম্যানচেস্টার সিটি)

ভার্সেটাইল ডিফেন্ডার জসকো গাভার্দিওল খেলতে পারেন লেফটব্যাক ও সেন্টারব্যাক—দুই পজিশনেই। এই একাদশে তাকে লেফটব্যাক হিসেবে রাখা হয়েছে। ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার সপ্তাহে আয় করেন ২ লাখ ৫০ হাজার পাউন্ড।

উইলিয়াম সালিবা (আর্সেনাল)

সেন্টারব্যাক জুটির একজন আর্সেনালের ফরাসি তারকা উইলিয়াম সালিবা। তার সাপ্তাহিক পারিশ্রমিক ২ লাখ ৫০ হাজার পাউন্ড।

ভার্জিল ফন ডাইক (লিভারপুল)

সালিবার সঙ্গে সেন্টারব্যাকে আছেন লিভারপুলের অধিনায়ক ও নেদারল্যান্ডসের তারকা ভার্জিল ফন ডাইক। সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন তিনি।

মিডফিল্ড

রায়ান গ্রাভেনবার্গ (লিভারপুল)

মিডফিল্ডের পিভট হিসেবে আছেন নেদারল্যান্ডসের রায়ান গ্রাভেনবার্গ। লিভারপুলের এই তারকার সাপ্তাহিক পারিশ্রমিক ২ লাখ ৮০ হাজার পাউন্ড।

ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)

গ্রাভেনবার্গের সঙ্গে মিডফিল্ডের দায়িত্বে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। তিনি সপ্তাহে ৩ লাখ পাউন্ড আয় করেন।

জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি)

অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় রয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটির তারকা জ্যাক গ্রিলিশ। তার সাপ্তাহিক পারিশ্রমিক ৩ লাখ পাউন্ড।

ফরোয়ার্ড

বুকায়ো সাকা (আর্সেনাল)

রাইট উইংয়ে জায়গা পেয়েছেন আর্সেনাল ও ইংল্যান্ডের তারকা বুকায়ো সাকা। সপ্তাহে ৩ লাখ পাউন্ড আয় করেন তিনি।

মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)

লেফট উইংয়ে রয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বার্সেলোনায় ধারে খেলা শেষে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসা এই তারকার সাপ্তাহিক পারিশ্রমিক ৩ লাখ পাউন্ড।

আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)

স্ট্রাইকার হিসেবে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়া এই তারকা সপ্তাহে ৫ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করেন, যা একাদশের অন্য সব খেলোয়াড়ের তুলনায় সর্বোচ্চ।

সবচেয়ে দামি একাদশ

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুমা
ডিফেন্ডার: ডমিনিক সোবসজলাই, উইলিয়াম সালিবা, ভার্জিল ফন ডাইক, জসকো গাভার্দিওল
মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবার্গ, ব্রুনো ফার্নান্দেজ, জ্যাক গ্রিলিশ
ফরোয়ার্ড: বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, আর্লিং হালান্ড

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা