ছবি: সংগৃহিত
খেলা

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজে বাংলাদেশের বড় শক্তি হতে পারতেন পেসার নাহিদ রানা। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও বারবার আলোচনায় ছিলেন এই তরুণ গতিতারকা। তবে চোটের কারণে শেষ পর্যন্ত আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে না পাওয়ার আক্ষেপের কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘অবশ্যই ওকে (নাহিদ রানা) মিস করব। তবে এখন যদি-কিন্তু নিয়ে চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্যজনক যে নাহিদ রানা এখানে নেই।’

তবে দলে থাকা অন্য পেসারদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের যে পেস ইউনিট আছে, আমি বিশ্বাস করি তারাও এই কন্ডিশন ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

ব্যাটিং নিয়েও আশাবাদী শান্ত। তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আমরা সেসব বিষয় নিয়ে কাজ করেছি। ছেলেরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’

২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন শান্ত।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ২৩ বছর আগে বাংলাদেশ এখানে খেলেছিল। সৌভাগ্য যে আবার সেই সুযোগ এসেছে। আমরা লড়াই করতে চাই। অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করি, আমরা ভালো কিছু করতে পারব।’

আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা